Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যজল জীবন মিশনের নামে আর্থিক ঘোটালার অভিযোগ

জল জীবন মিশনের নামে আর্থিক ঘোটালার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ডিসেম্বর : জল জীবন মিশনের নামে চলছে আর্থিক ঘোটালা। পুরান পাম্প হাউস গেরোয়াকরণ সহ জল জীবন মিশনের হর ঘর জল -এর নামে চলছে প্রতারণা। বিশেষ করে জনজাতি এলাকা গুলিতে এগুলি চলছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং এডিসি ভিলিজের মাধব পাড়া থেকে। তাই জলের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

জানা যায়, রাজ্য সরকারের জল জীবন মিশনে ২০২২ সালে ৩০ জুন ৫ টি পাম্পের কাজ সম্পূর্ণ হওয়ার কথা বলা হয়, যার ব্যয় দেখানো হয় ৪২ লাখ ৪৪ হাজার ৭৬২ টাকা। কিন্তু স্থানীয়দের অভিযোগ এই এলাকায় মাত্র ৩ টি ওয়াটার পাম্প করা হয়েছে। তাও বিভিন্ন দপ্তর বা সংস্থা থেকে তাও আবার পুরান যে ওয়াটার পাম্প হাউস গুলি ছিল সে গুলিতে গেরোয়া রং লাগিয়ে নতুন করা হয়েছে। প্রকৃত পক্ষে কোনো নতুন কাজ হয়নি। পুরানো পাম্প হাউস গুলিতে থেকে পাম্প গুলি খুলে নিয়ে যায়। কিন্তু জলের দেখা নেই বলে অভিযোগ সাধারণ জনগণের। কিন্তু এলাকায় প্রায় ১০০টি পরিবারের বসবাস। দীর্ঘ দিন ধরে জলের সমস্যায় ভুগছে। জল জীবন মিশনের হর ঘর জল -এর মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আশা ছিল, কিন্তু হয় নি। এদিকে নতুন পাম্প হাউস হয় নি। পুরানো গুলিকে শুধু চমকানো ঝমকানো হলো জল আর মিলল না বলে অভিযোগ। তাই মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং এডিসি ভিলিগের মাধব পাড়ার জনগন জলের দাবিতে বিক্ষোভ দেখায় জনগণ। সংশ্লিষ্ঠ দপ্তর ও রাজ্য সরকারের নিকট জলের দাবি জানায় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য