Friday, September 25, 2026
বাড়ি রাজ্য অফার তুলে দিলেন মন্ত্রী

অফার তুলে দিলেন মন্ত্রী

অফার তুলে দিলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : জে আর বি টি -র মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তরের ৩৭ জন পেলেন চাকরি। তাদের মঙ্গলবার গুর্খাবস্তি জনজাতি কল্যাণ দপ্তরের অধিদপ্তরের অফিসের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকুরি প্রাপ্তদের অফার হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

 জনজাতি কল্যাণ দপ্তরে ২৫ জন, তপশিলি জাতি কল্যাণ দপ্তরে ৮ জন এবং অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরে ৪ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। চাকুরী প্রত্যাশীদের হাতে অফার লেটার তুলে দিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন স্বচ্ছতা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। সরকারি দপ্তরে নিয়োগও হচ্ছে স্বচ্ছ নীতিতে। অফার প্রাপকদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন নিষ্ঠার সঙ্গে দেশ ও রাজ্যের স্বার্থে কাজ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha