বাড়িরাজ্যগরু পাচারকালে সন্দেহজনক গাড়ি আটক করল জনতা

গরু পাচারকালে সন্দেহজনক গাড়ি আটক করল জনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : আবারো একই রাতে একই এলাকায় দুই গৃহস্থের বাড়ি থেকে গরু চুরির ঘটনায় নড়েচড়ে বসলো স্থানীয় এলাকাবাসীরা। প্রায় প্রতিনিয়তই বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটে চলেছে, কিন্তু পুলিশ এই ধরনের ঘটনার কোন কিনারা করতে পারছিল না, ঠিক এরই মধ্যে আবারো রবিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার অভিজিৎ বাউল এবং সুভাষ ঘোষের বাড়ি থেকে নিশি কুটুম্বের দল মোট ৯ টি গরু চুরি করে নিয়ে যায়। সোমবার ভোররাতে গরুর মালিকরা ঘরে তাদের গরু দেখতে না পেয়ে চিৎকার শুরু করে।

তাদের চিৎকারের ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরেও গরুগুলির কোন সন্ধান পায়নি। খবর দেওয়া হয় আমতলী থানায়। আমতলী থানার পুলিশ ঘটনার এসে প্রাথমিক তদন্ত করে যায়।

এদিকে সোমবার সকালে কাঞ্চনমালা এলাকা দিয়ে গরু পাচারের সময় একটি বোলেরো গাড়িকে গরু সহ আটক করে উত্তেজিত এলাকাবাসীরা। এলাকাবাসীদের ধারণা প্রায় প্রতিনিয়তই বিভিন্ন এলাকা থেকে গরু চুরির ঘটনা ঘটছে, তাই গরু চুরির সম্বন্ধে পাচারকারীরা সবকিছুই জানেন যার জন্য সোমবার সকালে ৯ টি গরু সহ গরু পাচারকারীকে আটক করে স্থানীয় এলাকাবাসীরা। পরে আমতলী থানার পুলিশ খবর পেয়ে আবারো ঘটনাস্থলে ছুটে এসে গরু সহ গরুর গাড়ি এবং সন্দেহজনক দুই পাচারকারীকে আটক করে থানায় নিয়ে যায়। তবে গরু চুরির ঘটনায় স্থানীয় গোপালকদের মধ্যে পুনরায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য