Friday, August 7, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত বাইক চালক

দুর্ঘটনায় আহত বাইক চালক

দুর্ঘটনায় আহত বাইক চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : বালি বোঝাই ট্রাক ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হল বাইক চালক। ঘটনা সোমবার দুপুরে বিশালগড়ের ব্রজপুর এলাকায়। জানা যায় TR-01M-1857 নাম্বারে বালি বোঝাই ট্রাক গাড়ি বিশালগড়ের উদ্দেশ্যে আসছিল। অপর দিকে দ্রুত গতিতে বাইক চালিয়ে প্রসেনজিৎ দাস নামে এক যুবক বিশালগড় থেকে বজ্রপুরের উদ্দেশ্যে যাচ্ছিল।

বাইকের গতি বেশি থাকায় প্রসেনজিৎ বাইকের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। বাইক সোজা গিয়ে ধাক্কা মারে বালি বোঝাই গাড়ির সামনে। বাইকটি বালি বোঝাই গাড়ির চাকার নিচে চলে যায়। এতে গুরুতর ভাবে আহত হয় বাইক চালক। প্রত্যক্ষ দর্শীরা ঘটনা প্রত্যক্ষ করে বিশালগড় দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত প্রসেনজিৎ দাসকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেন। দমকল এক কর্মী জানান আহত যুবকের অবস্থা আশঙ্কা জনক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha