Monday, July 27, 2026
বাড়ি রাজ্য ট্রাফিক আইন লঙ্ঘন করে মৃত্যু ১, আহত ৪

ট্রাফিক আইন লঙ্ঘন করে মৃত্যু ১, আহত ৪

ট্রাফিক আইন লঙ্ঘন করে মৃত্যু ১, আহত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : ট্রাফিক আইন লঙ্ঘন করে ঘটলো ভয়ংকর দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল। যার ফল স্বরূপ ভয়ংকর পরিণতির শিকার একই পরিবারের ৫ সদস্য। দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের। মৃত ব্যক্তির নাম রাকেশ মিয়া। জিবিতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন স্ত্রী সহ ৩ শিশু।

জানা যায় শুক্রবার উদয়পুর বনদুয়ার শ্বশুর বাড়ি থেকে বাইকে চেপে দক্ষিন তাকমাছড়া নিজ বাড়ির উদ্দেশ্যে স্বামী- স্ত্রী সহ তিন শিশু। গর্জি এলাকায় বিপরীতমুখী একটি ওয়াগনার গাড়ির সাথে বাইকটির সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় বাইকে থাকা পাঁচজন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে টেপানিয়া  হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করে। জিবি হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাইক চালক রাকেশ মিয়া । অপরদিকে মৃত যুবক রাকেশের স্ত্রী সহ তার তিন শিশু বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার মৃত যুবকের মরদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের  হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান