Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য চোরকে গাছে বেঁধে গণধোলাই

চোরকে গাছে বেঁধে গণধোলাই

চোরকে গাছে বেঁধে গণধোলাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ এপ্রিল : চুরি যাওয়া গোপাল ঠাকুরের মূর্তি বিক্রি করতে এসে গণধোলাই খেল এক যুবক। ঘটনাটি ঘটে রাজধানীর চন্দ্রপুর এলাকায়। জানা গেছে এক বাড়ি থেকে গোপালের মূর্তি চুরি হয়ে গেছে। আর সোমবার এক যুবক ভেঙ্গে টুকরো গোপালের মূর্তি চন্দ্রপুরে নিয়ে আসে বিক্রির জন্য।অভিযোগ নিজের বাবাকে নিয়েই সে বিক্রি করতে আসে এই মূর্তি।

 সন্দেহ হয় লোকজনের। মূর্তি নিয়ে আসা অভিযুক্ত যুবককে আটক করে উত্তম মধ্যম দেয় লোকজন। গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয় চোরটিকে। যে বাড়ি থেকে চুরি হয়েছে সেই বাড়ির মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান রবিবার দিনের বেলায়  বাড়ি থেকে গোপালের মূর্তি সহ বহু মূল্যবান জিনিস চুরি হয়েছে। পূর্ব থানার পুলিস এসে অভিযুক্তকে থানায় নিয়ে যান। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha