Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য মায়ের দায়ের কোপে আহত ছেলে

মায়ের দায়ের কোপে আহত ছেলে

মায়ের দায়ের কোপে আহত ছেলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : মানসিক ভারসাম্যহীন জন্মদাত্রী মায়ের দায়ের কোপে আহত ছেলে। ঘটনা শনিবার রাতে কৈলাশহর এলাকায়। জানা যায় কৈলাশহরের ইয়াজেখাওরা এলাকার বাসিন্দা রুপসা বেগম দীর্ঘদিন পূর্বে মানসিক রোগে আক্রান্ত হয়।

 পরিবারের লোকজন বহু চিকিৎসা করানোর পরও কোন কাজ হয়নি। এরই মধ্যে শনিবার গভীর রাতে ঘুমিয়ে থাকা নিজের ১৩ বছরের সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে রূপসা বেগম। আহত নাবালকের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় আহত সাইদুল হোসেনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha