Thursday, November 26, 2026
বাড়ি রাজ্য পোলিং এজেন্টদের নিরাপত্তা, প্রত্যেক ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বহিরাগতদের ওয়াশ আউট চাইল বামফ্রন্ট

পোলিং এজেন্টদের নিরাপত্তা, প্রত্যেক ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বহিরাগতদের ওয়াশ আউট চাইল বামফ্রন্ট

পোলিং এজেন্টদের নিরাপত্তা, প্রত্যেক ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বহিরাগতদের ওয়াশ আউট চাইল বামফ্রন্ট

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : সন্ত্রাস নিয়ে পুনরায় প্রতিবাদ মুখী হল বামফ্রন্ট। বুধবার সকালে রাজ্য পুলিশের মহা নির্দেশক জি এস রাও -এর দ্বারস্থ হন। তারপর সাংবাদিক সম্মেলন করে বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে বলেন, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, তত জনবিচ্ছিন্ন হয়ে মানুষের উপর আক্রমণ সংঘটিত করছে শাসক দল।

পাশাপাশি তাদের অর্থ বিলি করার বিষয় সামনে এসেছে। যাতে মানুষের থেকে কোনভাবে ভোটটা আদায় করা যায়। যা সম্পূর্ণ নির্বাচনী বিধিলঙ্ঘন। তিনি আরো বলেন প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি প্রচার সজ্জা নষ্ট এবং রাজনৈতিক সন্ত্রাস সংগঠিত হয়েছে। বহু মামলা করা হয়েছে। এখন পর্যন্ত দুর্বৃত্তরা কেউ গ্রেপ্তার হয়নি। আশ্চর্যজনক বিষয় হলো, মঙ্গলবার রাতে সিপিআইএম নেতা শুভাশিস গাঙ্গুলির বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে। দলের আরও এক নেত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে। বাড়িঘরে ভাংচুর করা হয়েছে। এগুলি পুলিশের মহা নির্দেশকের নজরে আনা হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আনার পর তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রতিটি বুথে যেন কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়।


কেন্দ্রীয় বাহিনীকে পুলিং বুথে না দেওয়া হলে ছাপ্পা ভোট এড়ানো যাবে না। এ বিষয়ে অবগত করা হয়েছে। পুলিশের মহা নির্দেশক আশ্বস্ত করেছেন তিনি চেষ্টা করবেন কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। কিন্তু সবগুলি বুথে দিতে পারবেন কিনা সেটা নিয়ে দেখবেন বলেছেন। দ্বিতীয় বিষয় হলো পোলিং এজেন্টদের নিরাপত্তা দিতে হবে। কারণ বামফ্রন্টের পোলিং এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। পোলিং এজেন্ট দের সঠিকভাবে ভোটকেন্দ্রে যাওয়া, ভোটকেন্দ্র থেকে বাড়ি পর্যন্ত নিরাপত্তার মাধ্যমে ফেরত নিয়ে আসা এবং ভোটকেন্দ্রে থাকার নিরাপত্তা দিতে হবে কমিশনকে। সবগুলি পোলিং স্টেশনে না হলেও কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তিনি আরো বলেন, বহিরাগত এবং সমাজদ্রোহীদের আটকাতে ব্যবস্থা নিতে হবে। তারা কিছু আবাসন, হোটেল এবং বিয়ে বাড়িতে আশ্রয় নিতে পারে। তাই আবাসন হোটেল এবং বিয়ে বাড়ি গুলি তল্লাশি চালাতে হবে। যদি আশ্রয় নিয়ে থাকে তাহলে তাদের ওয়াশ আউট করতে পুলিশের বুধবার বিকেল চারটা থেকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এমনটাই জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে মানিক দে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ বামফ্রন্টের অন্যান্য সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha