Tuesday, November 17, 2026
বাড়ি রাজ্য কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর : নির্বাচনী আবহে যখন চারদিকে হইচই তখনো বন্ধ নেই চুরির ঘটনা। এবার কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো। ঘটনা গোকুলনগর রাস্তার মাতা এলাকার বাসিন্দা পারুল দাসের স্থাপিত কালী মন্দিরে। প্রতিমার অলংকার চোরের দল লুট করে নিয়ে যায়।

জানা যায় পারুল দাস অন্যান্য দিনের মতো সোমবার সন্ধ্যাবেলা মন্দিরে পুজার্চনা করে মন্দিরের দরজা তালা দিয়ে দরজার চাবি নির্দিষ্ট একটি জায়গায় রেখে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে এসে দেখেন মন্দিরের দরজা খোলা। সঙ্গে সঙ্গে মন্দিরে প্রবেশ করে দেখতে পায় প্রতিমার সমস্ত অলংকার লুট করে নিয়ে গেছে চোরের দল। পরবর্তী সময় খবর দেয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha