Thursday, October 29, 2026
বাড়ি রাজ্য গাঁজা সহ পাচারকারী গ্রেপ্তার

গাঁজা সহ পাচারকারী গ্রেপ্তার

গাঁজা সহ পাচারকারী গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি মালবাহী বোলেরো গাড়ি। উদ্ধার করা মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ধর্মনগর মহাকুমার অন্তর্গত কদমতলা থানার পুলিশ ঝেরঝেরি নাকা পয়েন্টে একটি বিশেষ অভিযান চালায়। আগরতলা থেকে অসম অভিমুখী TR01AR-1642 নম্বরের একটি সন্দেহভাজন মালবাহী বোলেরো আটকে তল্লাশি শুরু করে পুলিশ। ​গাড়িতে মাদক থাকার বিষয়ে নিশ্চিত হতে খবর দেওয়া হয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তাঁদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে দেখা যায় গাড়িটির গোপন চেম্বারে ১৭ প্যাকেটে গাঁজা।

​ঘটনায় পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে গাড়ির চালক কিষান ঘোষকে। তিনি আগরতলার পূর্ব প্রতাপগড়ের সুভাষনগর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চালক স্বীকার করেছে, আগরতলার খয়েরপুর বাইপাস এলাকা থেকে গাঁজাগুলি বোলেরোতে লোড করা হয়েছিল এবং উদ্দেশ্য ছিল অসমে পাচার করা। পুলিশ আটক গাড়ি চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারা মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha