স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯
অক্টোবর :
ধনতেরাসের পবিত্র লগ্ন
এবং উৎসবের মরশুমকে
আরও রঙিন করতে
বিখ্যাত গয়নার ব্র্যান্ড
'কিসনা ডায়মন্ড
এন্ড গোল্ড জুয়েলারি'
নিয়ে এল একগুচ্ছ
আকর্ষণীয় অফার। 'খুশি
কে হর পল
কে লিয়ে কিসনা'—এই
বিশেষ প্রচারাভিযানের
মাধ্যমে সংস্থাটি
ক্রেতাদের জন্য হিরে
ও সোনার গয়না
কেনায় বিশেষ ছাড়,
পুরনো সোনা বদলে
বাড়তি সুবিধা এবং
মেগা লাকি ড্র-তে
অংশ নেওয়ার সুবর্ণ
সুযোগ ঘোষণা করেছে।
সুখ, সমৃদ্ধি
ও নতুন শুরুর
এই শুভ উপলক্ষকে
স্মরণীয় করে রাখতে
আগরতলার মন্ত্রীবাড়ি
রোড সংলগ্ন পোস্ট
অফিস চৌমুহনীতে
অবস্থিত শোরুমে ক্রেতাদের
সাদর আমন্ত্রণ
জানানো হয়েছে।
সংস্থার
ঘোষণা অনুযায়ী,
ধনতেরাসের এই বিশেষ
অফারে গ্রাহকরা
হিরে ও সোনার
গয়না কেনার ক্ষেত্রে
মেকিং চার্জে ১০০%
পর্যন্ত ছাড় পাওয়ার
সুযোগ পাবেন। এছাড়া
মাত্র ২৫% অগ্রিম
অর্থ জমা দিয়েই
ক্রেতারা সোনার দাম
নিশ্চিত করতে পারবেন
(নির্দিষ্ট শর্ত সাপেক্ষে)।
হিরের গয়না কেনার
ক্ষেত্রে পুরনো সোনা
বদলে ১০৫% পর্যন্ত
এক্সচেঞ্জ মূল্য পাওয়ার
চমৎকার সুযোগ রয়েছে।
পাশাপাশি, সংস্থার
পক্ষ থেকে পুরনো
সোনা বদলে ৯৫%
পর্যন্ত এক্সচেঞ্জ
মূল্য এবং ৯০%
পর্যন্ত বাইব্যাক
মূল্য দেওয়ার সুবিধাও
তুলে ধরা হয়েছে,
যা ক্রেতাদের
কেনাকাটাকে আরও লাভজনক
করে তুলবে।
উৎসবের
আনন্দকে বহুগুণ বাড়িয়ে
তুলতে দেশজুড়ে
মেগা লাকি ড্র-র
আয়োজন করেছে কিষনা
জুয়েলার্স, যেখানে কেনাকাটার
মাধ্যমে ভাগ্যবান
বিজয়ীদের জন্য ২০০টি
গাড়ি এবং ৪০০টি
স্কুটার জেতার সুযোগ
রয়েছে। সম্প্রতি
আয়োজিত এক সংবাদ
সম্মেলনে শোরুমের
ম্যানেজার ইঞ্জিনিয়ার
সন্দীপ দেব সংস্থার
বিভিন্ন আধুনিক ও
নান্দনিক গয়নার কালেকশন
সম্পর্কে বিস্তারিত
আলোকপাত করেন। ত্রিপুরার
সমস্ত নাগরিককে
দীপাবলির আন্তরিক
শুভেচ্ছা জানিয়ে তিনি
এই বিশেষ অফার
ও গয়নার সম্ভার
দেখতে সকলকে সপরিবারে
শোরুম পরিদর্শনের
আহ্বান জানিয়েছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান