স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে
মহাকরণে মহড়া প্রদর্শন করা হয়। ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের উদ্যোগে আয়োজিত
এইদিনের কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় ছিল সহনশীলতার সূচনা হোক ঘর থেকে। প্রাকৃতিক
দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং সাধারণ মানুষের মধ্যে
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমাতে পরিবার
ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং প্রস্তুতির গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
এদিনের এই কর্মসূচিতে শপথ বাক্য পাঠ করান মুখ্য সচিব জে.কে
সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি এইদিন সেখানে দুর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন
করা হয়। দুর্যোগ হলে কি ভাবে নিজেকে রক্ষা করতে হয়। কিভাবে দুর্যোগের পর উদ্ধার কাজ
চালানো হয় এই সকল বিষয় মহড়ার মাধ্যমে প্রদর্শন করা হয়। রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা
জানান ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস। দুর্যোগ মোকাবেলার জন্য রাজ্য
সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জন সচেতনতা বৃদ্ধি করতে দুর্যোগ
মোকাবেলার মহড়া প্রদর্শন করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান