Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য খোয়াই জেলায় দুর্গাপূজায় ১ হাজার ১০০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে

খোয়াই জেলায় দুর্গাপূজায় ১ হাজার ১০০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে

খোয়াই জেলায় দুর্গাপূজায় ১ হাজার ১০০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর  : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে খোয়াই জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। এ বছর খোয়াই জেলায় মোট ৪০৮ টি পূজা অনুষ্ঠিত হতে চলেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৯৭। অর্থাৎ, গত বছরের তুলনায় এ বছর পূজার সংখ্যা বেড়েছে ১১টি।

পূজাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন খোয়াই জেলার পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডি। জেলা পুলিশ সুপার জানান, দুর্গাপূজার দিনগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রায় ১ হাজার ১০০ জন টিএসআর, পুলিশ ও সিভিল পুলিশকর্মী মোতায়েন রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 এর পাশাপাশি প্রতিটি পূজা কমিটি ও ক্লাবকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পূজামণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়। নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে সিসিটিভি নজরদারির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূজা কমিটিগুলিকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার ২৮ টি থানায় সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha