Friday, September 25, 2026
বাড়ি রাজ্য বাম ছাত্র যুব সংগঠনের সড়ক অবরোধ, আন্দোলনকারীদের আটক করল পুলিশ, প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী

বাম ছাত্র যুব সংগঠনের সড়ক অবরোধ, আন্দোলনকারীদের আটক করল পুলিশ, প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী

বাম ছাত্র যুব সংগঠনের সড়ক অবরোধ, আন্দোলনকারীদের আটক করল পুলিশ, প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ সেপ্টেম্বর ; শুক্রবার সন্ধ্যায় আবারো উত্তপ্ত হয়ে উঠল শহর। বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে টেট পরীক্ষার্থীদের আন্দোলনের উপর প্রশাসনের শক্তি প্রয়োগের প্রতিবাদে রাজধানীর সিটি সেন্টারের সামনে সড়ক অবরোধ করল বাম ছাত্র, যুব সংগঠনের। কোনরকম অনুমতি ছাড়াই শুক্রবার সন্ধ্যায় শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই এবং টি এস ইউ। এদিন বিক্ষোভ মিছিল থেকে স্লোগান উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়!

 যারা আগামী দিন শিক্ষক হবেন তাদের বৃহস্পতিবার আন্দোলন স্থল থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশ প্রশাসনের এমন শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে এই আন্দোলন। মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু করা হলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা ডিঙিয়ে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। তখন পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাদের। পুলিশ মিছিল রুখে দেওয়ার চেষ্টা করলে তারা প্যারাডাইস চৌমুহনি এলাকায় সড়ক অবরোধ করে। এবং সেখানে বিক্ষোভ সভা করার প্রস্তুতি নেয়। শেষ পর্যন্ত পুলিশ তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে বাধ্য হয়। উপস্থিত ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে টেট পরীক্ষার্থীদের উপর বর্বর ভাবে আক্রমণ এবং লাঠিপেটা করেছে পুলিশ। একটা স্বৈরাচারী শাসন চলছে। কিন্তু দিল্লিতে সরকার নড়বড়ে।

মানিক সাহার এখনই সাবধান হয়ে যাওয়া দরকার। এভাবে আন্দোলন রুখতে পারবেন না তিনি। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার বলেন, শহরের মধ্যে যানজটে মানুষের সমস্যায় পড়তে হয়। তাই এভাবে সড়ক অবরোধ করতে দেওয়া হবে না। পাশাপাশি বৃহস্পতিবার টেট পরীক্ষার্থীদের ঘাড়ে ধাক্কা দেওয়ার বিষয়ে বলেন আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে হয়। এদিকে শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে টেট পরীক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, সব জায়গার পরিস্থিতি সমান হয় না। এবং পুলিশ তাদের জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে আটক করে নিয়ে যায়। তবে একজনের সাথে পুলিশ যা করেছে সেটা না করলেই ভালো হতো। এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha