Friday, September 25, 2026
বাড়ি রাজ্য নাবালিকাকে শ্লীলতাহানি এবং আক্রান্ত মা, বাবা

নাবালিকাকে শ্লীলতাহানি এবং আক্রান্ত মা, বাবা

নাবালিকাকে শ্লীলতাহানি এবং আক্রান্ত মা, বাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ সেপ্টেম্বর ; নাবালিকাকে শ্লীলতাহানি অভিযোগ। মেয়েকে রক্ষা করতে গিয়ে তার মা-বাবা শারীরিক নিগ্রহ হয় বলে অভিযোগ। অভিযোগ চার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযোগের প্রায় ৪৮ ঘণ্টা পরেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগের ভিত্তিতে পূর্ব রামচন্দ্রঘাট নামাপাড়া এলাকার শ্রীকান্ত ঋষিদাস, উত্তম ঋষিদাস, রাখাল ঋষিদাস এবং মান্তু ঋষিদাসের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ, গত ২২ সেপ্টেম্বর চার অভিযুক্ত নাবালিকার বাড়িতে বলপূর্বক প্রবেশ করেন। সেখানে নাবালিকার সঙ্গে অসভ্য আচরণ করার অভিযোগ উঠে। বিষয়টি দেখে নাবালিকার মা-বাবা বাধা দিতে গেলে তাঁদের উপর চার অভিযুক্ত বেধড়ক মারধর চালায় বলেও অভিযোগ। একই সঙ্গে নাবালিকার শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ নাবালিকার পরিবারের। ঘটনার পর নাবালিকার মা-বাবা গত ২৩ সেপ্টেম্বর খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হলেও, অভিযোগ দায়েরের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে পরিবারের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha