স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর : ভোটের প্রস্তুতি পর্যালোচনার
জন্য বৃহস্পতিবার উওর জেলা সফরে গেলেন রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী ও রাজ্য পুলিশের
ভারপ্রাপ্ত মহা নির্দেশক জি এস রাও,
নর্দান ডিআইজি আইপিএস রথীরঞ্জন দেব নাথ সহ অন্যান্য আধিকারিক।
এদিন সার্কেট হাউসে পর্যালোচনা বৈঠক করেন, পরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন এস পি অভিনাশ
রাই, এ ডি এম
এল ডারলং, এডিশনাল এস পি আশীষ
কুমার ঠাকুর সহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত
আধিকারিকগন।
রাজ্য নির্বাচন কমিশনার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে আজকে বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য নির্বাচন দপ্তরের নিয়ম অনুযায়ী সঠিকভাবে তারা দায়িত্ব পালন করছে কিনা সে বিষয়ে অবগত
হয়েছেন। এর পাশাপাশি ভোটের
দিন থেকে গণনার দিন পর্যন্ত কিভাবে প্রশাসনের সঠিক ভূমিকা পালন করতে হবে সে বিষয়ে নির্দেশ
দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য কি রকম আরক্ষা
প্রশাসন প্রস্তুত রয়েছে সে বিষয়ে আলোচনা
করা হয়।
বিশেষ করে এদিন বৈঠকে রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলে বোঝা গেছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্য নির্বাচন কমিশনার। ভারপ্রাপ্ত ডিজি জানান, ভিলেজ কমিটির নির্বাচনে ৭৪ কোম্পানি সিআরপিএফ,
বিএসএফ, আইটিবিপি এবং এসএসবি জওয়ানরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে উত্তর
ত্রিপুরায় প্রায় ১২ কোম্পানি দেওয়া
হয়েছে। যারা ইতিমধ্যে নির্বাচনের দায়িত্ব পালন করতে শুরু করেছেন। নির্বাচন
শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা
নেওয়া হচ্ছে। বিভিন্ন ভোট কেন্দ্রে এবং ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবেন নিরাপত্তা কর্মীদের ছয়লাপ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান