Monday, September 21, 2026
বাড়ি রাজ্য আমবাসা–গণ্ডাছড়া প্রধান সড়কে তৈরি হয়েছে মরণফাঁদ

আমবাসা–গণ্ডাছড়া প্রধান সড়কে তৈরি হয়েছে মরণফাঁদ

আমবাসা–গণ্ডাছড়া প্রধান সড়কে তৈরি হয়েছে মরণফাঁদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ সেপ্টেম্বর :আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা আমবাসাগণ্ডাছড়া প্রধান সড়কে তৈরি হয়েছে মরণফাঁদ। গুরুত্বপূর্ণ এই সড়কে এমন বিপজ্জনক খানাখন্দে তৈরি হওয়ায় প্রতিদিন যাতায়াতকারী যানবাহন সাধারণ মানুষের মধ্যে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। শুধু তাই নয় নদীর কবলে চলে যাচ্ছে রাস্তাটি। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে।

কিন্তু রাস্তার একটি গুরুত্বপূর্ণ অংশে বড় গর্ত তৈরি হওয়ায় বিশেষ করে রাতে এবং বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। গর্তটি এড়িয়ে চলতে গিয়ে যানবাহনকে রাস্তার একপাশে সরে যেতে হচ্ছে, ফলে মুখোমুখি সংঘর্ষ কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সবচেয়ে উদ্বেগের বিষয়, নদীর পাড় ঘেঁষা হওয়ায় সামান্য অসাবধানতাও বড় বিপদের কারণ হতে পারে। দ্রুত গর্তটি মেরামত না করা হলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

 এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করার। পাশাপাশি নদী গর্ভে চলে যাচ্ছে রাস্তাটি। কোনও বড় দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটার আগেই প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি স্থানীয়দের। প্রশ্ন উঠছেবড় দুর্ঘটনার অপেক্ষায় কি সংশ্লিষ্ট দপ্তর? নাকি তার আগেই মেরামত হবে আমবাসাগণ্ডাছড়া সড়কের এই মরণফাঁদ?

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha