Monday, September 21, 2026
বাড়ি রাজ্য ডাক্তারদের সার্ভিস রুলস পরিবর্তন করে সময় মত পদোন্নতির উদ্যোগ নেওয়া হবে : মুখ্যমন্ত্রী

ডাক্তারদের সার্ভিস রুলস পরিবর্তন করে সময় মত পদোন্নতির উদ্যোগ নেওয়া হবে : মুখ্যমন্ত্রী

ডাক্তারদের সার্ভিস রুলস পরিবর্তন করে সময় মত পদোন্নতির উদ্যোগ নেওয়া হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ সেপ্টেম্বর :রাজ্যে হেলথ ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা রয়েছে সরকারের। এবং এটা করবে সরকার। এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার আগরতলার এজিএমসি জিবিপি হাসপাতালে নতুন সুপার স্পেশালিটি ব্লকের আইসিইউ এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, সরকার প্রতিটি নাগরিকের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ধারাবাহিকভাবে সম্প্রসারণ আধুনিকীকরণে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ এজিএমসি জিবিপি হাসপাতালে নবনির্মিত সুপার স্পেশালিটি ব্লক আইসিইউ এবং সেন্ট্রাল স্টেরাইল সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্বোধন করা হয়। এর ফলে হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো আরো শক্তিশালী হল। এই আধুনিক পরিষেবাগুলি সংকটাপন্ন রোগীদের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি করবে, সংক্রমণ নিয়ন্ত্রণ জীবাণুমুক্তকরণ পরিষেবাকে আরও উন্নত করবে এবং জনগণের জন্য উন্নত মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদানে সহায়ক হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ডাক্তারদের সার্ভিস রুলস পরিবর্তন করে সময় মত পদোন্নতির বিষয়টি দিকে সরকার গুরুত্ব দেবে আগামী দিন। তবে সুপার স্পেশালিটি বিভাগে অধিকাংশ চিকিৎসক কন্টাকচুয়াল। তাদের জন্য অন্য কোন দিক থেকে সুযোগ বের করার চেষ্টা করবে সরকার। মুখ্যমন্ত্রী আরও বলেন, জিবি হাসপাতালের মধ্যে আরো প্রচুর ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার।

কোন অবহেলার জায়গা নেই হাসপাতালে। মুখ্যমন্ত্রীর সংবাদ মাধ্যমের কর্মীদের এক প্রশ্নের উত্তরে বলেন জিবি হাসপাতালে জরুরী বিভাগটি সঠিকভাবে করা হয়নি। বর্তমানে কোন কিছু করা যাবে না। আগামী দিন এই বিল্ডিংটি ডেমোলেস করার উদ্যোগ নেওয়া হবে বলে জানেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, দেশের ৮০০ - বেশি মেডিকেল কলেজের মধ্যে ১৩১ তম স্থান পেয়েছে। আগামী দিন ১০ টি মেডিকেল কলেজের মধ্যে জিবি হাসপাতালকে আনার চেষ্টা করবে সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়াপার্সন মীনা রানি সরকার, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha