স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর
; পাথর বোঝাই লরির ধাক্কায় গুরুতর আহত সহচালক। ঘটনার বিবরণে জানা যায়, ফটিকরায় থানার অন্তর্গত কৈলাসহর-কমলপুর বিকল্প জাতীয় সড়কের ফটিকছড়া স্কুলের সামনে গত ১৪ আগস্ট ভোর সাড়ে পাঁচটা নাগাদ এক পথ দুর্ঘটনার শিকার হন শান্তি দেবনাথ নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, TR-01 A 1642 নম্বরের বারো চাকার পাথর বোঝাই লরি চালক জয়দেব ঘোষ এই দুর্ঘটনা ঘটায়।
তার বাড়ি আগরতলা কাশিপুরে এলাকায়। লরির থাকা সহচালক শান্তি দেবনাথের হাতের উপর দিয়ে নিয়ে যায় গাড়ি। তখন ঘুমন্ত অবস্থায় রাস্তার পাশে গাড়ি থেকে ১০ থেকে ১৫ মিটার দূরে বিশ্রাম করছিলেন শান্তি দেবনাথ। এতে তার হাতটি সম্পূর্ণ থেতলে যায়। গত ১৪ আগস্ট থেকে তিনি এখন পর্যন্ত আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত চালক জয়দেব ঘোষ ঘটনাটির পর থেকে কোনো প্রকার খোঁজখবর নেয় নি এবং সহায়তা করেননি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শান্তির দেবনাথের স্ত্রী সুচিত্রা দেবনাথ ২০ সেপ্টেম্বর ট্রেন যোগে তেলিয়ামুড়া থেকে এসে ফটিকরায় থানায় অভিযুক্তের নামে মামলা দায়ের করেছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান