স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ সেপ্টেম্বর : রাজ্যের শূন্যপদ পূরণ
করা, ডিজির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করা, পি আর টি সি বাতিলের সিদ্ধান্ত
প্রত্যাহার করার দাবিতে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান
করল ডি ওয়াই এফ আই। পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর
উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক
নবারুণ দেব বলেন, রাজ্যের প্রত্যেক জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন
প্রদান করে দাবি করা হচ্ছে।
রাজ্যের বিভিন্ন দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ
করার জন্য। কারণ বেকারদের কাজ নেই। কাজের জন্য তারা দিশেহারা। অবিলম্বে শূন্য পদ গুলি
পূরণ করে তাদের সমস্যা সমাধানের পথ বের করা দাবি করেন। তিনি বলেন গত কুড়ি জুলাই রাজ্য
পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকরের মৃতদেহ পাওয়া গিয়েছে পুলিশের সদর কার্যালয়ে। তাঁকে
উদ্ধারের সঙ্গে সঙ্গে হাসপাতাল না নিয়ে মুখ্য সচিবের জন্য অপেক্ষা করেন পুলিশের আধিকারিকরা।
ত্রিপুরা হাইকোর্টের কোন বিচারপতি দিয়ে সুষ্ঠু তদন্ত করতে দাবী করা হয়েছিল। কিন্তু
দেখা গেছে এই দাবি মানেনি সরকার। ডিজির সুইসাইড নোট পর্যন্ত সামনে আনেনি। তাই ঘটনার
পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে ডিওয়াইএফআই। অবিলম্বে সুষ্ঠু তদন্তের জন্য
হাইকোর্টের বিচারপতি দ্বারা তদন্ত করতে দাবি করেন তিনি। আরো বলেন, রাজ্যে বিজেপি সরকারের
আমলে টাকা দিলে বাজারে সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। অবিলম্বে পি.আর.টি.সি নিয়োগ
প্রক্রিয়ায় বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে সরকারের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান