স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ সেপ্টেম্বর : বন কর্মীদের শহীদ দিবস
উপলক্ষে যথাযথভাবে সম্মান জানানো হয়। শালবাগান স্থিত অক্সিজেন পার্কে বনমন্ত্রী অনিমেষ
দেববর্মা শহীদ বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান। মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, ভারতে
প্রতি বছর ১১ সেপ্টেম্বরজাতীয় বন শহিদ দিবস হিসেবে পালন করা হয়। দেশের বন, বন্যপ্রাণী
এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে গিয়ে যেসব বনকর্মী, ফরেস্ট গার্ড, রেঞ্জার এবং সাধারণ
মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের বীরত্ব ও আত্মত্যাগকে সম্মান জানাতে এই দিনটি
উৎসর্গীকৃত।
১৭৩০ সালের
১১ সেপ্টেম্বর রাজস্থানের খেজারলি গ্রামে অমৃতা দেবী বিষ্ণোই-এর নেতৃত্বে বিষ্ণোই সম্প্রদায়ের
৩৬৩ জন মানুষ পবিত্র 'খেজরি' গাছ কাটার হাত থেকে বাঁচাতে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন।
মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন রাজ্যেও বনকে রক্ষা করতে গিয়ে অনেক বন কর্মী শহীদ হয়েছেন। এইদিনের অনুষ্ঠানে
তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। বৃক্ষকে রক্ষা করা শুধুমাত্র বনদপ্তরের
দায়িত্ব নয়। জনগণকেও সম দায়িত্ব পালন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার
জন্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান