স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৬ আগস্ট:বুধবার
রাজধানীর বিদ্যাসাগর
স্থিত আক্রান্ত
যোগেন্দ্রনগর সিপিআইএম
দলীয় কার্যালয়ে
পরিদর্শনে গেলেন
বিরোধী দলনেতা
তথা সিপিআইএমের
রাজ্য সম্পাদক
জিতেন্দ্র চৌধুরী।
পরিদর্শন শেষে
সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে
তিনি বলেন,
গত ২৪
আগস্ট সন্ধ্যায়
সিপিআইএমের দলীয়
কার্যালয়ে হামলা
ও ভাঙচুরের
ঘটনা গণতন্ত্র
ও সংবিধানের
প্রতি শাসক
দলের মনোভাবের
বহিঃপ্রকাশ ঘটেছে।
তিনি বলেন,
বিজেপি কথায়
কথায় রাষ্ট্রবাদ,
গণতন্ত্র ও
সংবিধানের কথা
বললেও তাদের
কর্মকাণ্ডে তার
প্রতিফলন নেই।
তিনি বলেন,
বিজেপি-র
উৎপত্তি এবং
চিন্তা ভাবনা
একটা বর্বরতার
উপর ভিত্তি
করে হয়েছে।
বিভিন্নভাবে অজুহাত
দেখিয়ে রাজ্যের
মানুষের সঙ্গে
ডাকাতি করছে
তারা। যেমনটা
করেছে বিদ্যুৎ
নিয়ে। এর
বিরুদ্ধে রাস্তায়
নেমেছিল জনগণ।
পরে মন্ত্রী
নিজের চেহারা
আড়াল করতে
একটা মিথ্যা
ছেড়ে আরেকটা
মিথ্যার আশ্রয়
নিয়েছেন। তারপর
বিদ্যুৎমন্ত্রীকে এবং
সরকারকে ধন্যবাদ
জানাতে শাসক
দল একটি
মিছিল সংঘটিত
করে। এই
ধন্যবাদ মিছিল
থেকে তারা
সিপিআইএমের দলীয়
কার্যালয় করেছে।
পরের দিন
আবার নির্লজ্জের
মত সভা
করেছে। তিনি
প্রশ্ন তুলে
বলেন কোথায়
নামছে বিজেপি?
রাজনীতি, সামাজিক
ও ধর্ম
সবকিছু ধ্বংস
করে দিচ্ছে
তারা। এটাই
সুশাসন বলে
দাবি করেন
তিনি। এদিন
বিরোধী দলনেতার
সঙ্গে উপস্থিত
ছিলেন দলের
অন্যান্য নেতৃত্ব।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান