Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য উন্নয়নমূলক কাজে বাধা হলে বরদাস্ত করা হবে না : মেয়র

উন্নয়নমূলক কাজে বাধা হলে বরদাস্ত করা হবে না : মেয়র

উন্নয়নমূলক কাজে বাধা হলে বরদাস্ত করা হবে না : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগস্ট : চলমান সংঘ এলাকার পুকুর সংস্কারের কাজে কিছু সমস্যা সৃষ্টি হয়ে আছে। শনিবার পুকুর সংস্কারের কাজ পরিদর্শন করতে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, চলমান সংঘ ক্লাবের কর্মকর্তারা।উল্লেখ্য প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই পুকুরটি সংস্কার করা হচ্ছে। সংস্কার করতে গিয়ে পুকুরপাড়ের একটি বাড়ি দেওয়াল নির্মাণে বাধার সৃষ্টি করছিল।

তাদের বক্তব্য ছিল সেদিকে একটি গেট রাখতে হবে। শনিবার পরিদর্শনে গিয়ে মেয়র স্পষ্ট জানিয়ে দেয় সেখানে গেট রাখা যাবে না। পাশাপাশি এদিন মেয়র বলেন উন্নয়নের কাজে কোন ধরনের বাধা বরদাস্ত করা হবে না। সরকারি কাজে কোন প্রতিষ্ঠান, ব্যক্তি বা রাজনৈতিক দলের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। চলমান সংঘের একটি ক্লাবঘর ছিল উন্নয়নের স্বার্থে তারা এই ঘরটি সরিয়ে নেওয়ায় তাদের ধন্যবাদ জানান এদিন মেয়র।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha