Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন রাজ্যপাল

স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন রাজ্যপাল

স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন রাজ্যপাল

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগস্ট : স্কাউটস গাইডস স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। শনিবার রাজধানীর বানি বিদ্যাপীঠ গার্লস স্কুলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যপাল পড়ুয়াদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যপাল স্কাউটস গাইডস স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন।

পাশাপাশি বর্তমানে যারা স্কাউটস গাইডস স্বেচ্ছাসেবক তারাই আগামিদিনে দেশের ভবিষ্যৎ। যুবদের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন। রাজ্যপাল এইদিন স্কাউটস গাইডস স্বেচ্ছাসেবকদের কাজের বিষয়ে তুলে ধরেন। পাশাপাশি তিনি বাল্য বিবাহ রুখতে পড়ুয়াদের সক্রিয় ভুমিকা পালনের আহ্বান জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha