বাড়িরাজ্যবিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শহরে মিছিল করলো বাম কর্মচারী সংগঠন

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শহরে মিছিল করলো বাম কর্মচারী সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুলাই : পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা শহরে মহা মিছিল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি রাজ্য ও কেন্দ্রীয় মিলিয়ে মোট ২৫ দফা দাবিকে সামনে রেখে এই মহা মিছিল সংগঠিত করে। মিছিলটি প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায় জানান ১৪ টি রাজ্যভিত্তিক দাবি ও ১১ টি জাতীয় দাবিকে সামনে রেখেই এইদিনের মহা মিছিল সংগঠিত করা হয়েছে।

 রাজ্যভিত্তিক দাবিগুলির মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরের শূন্য পদে দ্রুত শিক্ষক-কর্মচারী নিয়োগ, কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিং নিয়োগ প্রথা বন্ধ করা, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, বছরে দুই বার মহার্ঘ ভাতা প্রদান, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, অষ্টম বেতন কমিশন গঠন, ডাই-ইন-হারনেস প্রকল্পের পুরনো নিয়ম চালু করা, এমএসিপি-র ত্রুটি সংশোধন, ফিক্সড-পে কর্মীদের নিয়মিত বেতনক্রম চালু, পদোন্নতির জটিলতা দূরীকরণ, টিটিএএডিসি-র কর্মীদের সমান আর্থিক সুবিধা প্রদান, আইন-শৃঙ্খলা জোরদার করা, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ, ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, সরকারি বিদ্যালয়ে বৈষম্য মূলক শিক্ষা বন্ধ এবং গ্রান্ট-ইন-এইড রুলস-সংক্রান্ত সংশোধনী বাতিল করা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য