Monday, August 10, 2026
বাড়ি রাজ্য জেলাস্তরের পাঞ্চ সম্মেলনের উদ্বোধন করলেন উচ্চ শিক্ষামন্ত্রী

জেলাস্তরের পাঞ্চ সম্মেলনের উদ্বোধন করলেন উচ্চ শিক্ষামন্ত্রী

জেলাস্তরের পাঞ্চ সম্মেলনের উদ্বোধন করলেন উচ্চ শিক্ষামন্ত্রী

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট  : রাজ্যের প্রতিটা গ্রাম যেন স্বনির্ভর এবং আত্মনির্ভর হতে পারে সেই দিশা নিয়ে কাজ করছে সরকার। সোমবার বিলোনিয়ায় জেলা স্তরের পাঞ্চ সম্মেলনে এই কথা বললেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন। বিকশিত ভারতগ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশনকে সামনে রেখে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিন বিলোনিয়ার পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় এই জেলা স্তরের পাঞ্চ সম্মেলন।

 অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী কিশোর বর্মন। বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের উদ্দেশে কড়া বার্তা দেন মন্ত্রী কিশোর বর্মন। পঞ্চায়েতের কাজকর্মে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় না দেওয়ার জন্য তিনি উপস্থিত জনপ্রতিনিধিদের হুঁশিয়ারি দেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এছাড়াও বক্তব্যে গ্রামীণ এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সাধারণ মানুষের জন্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠানে গ্রামীণ কর্মসংস্থান, জীবিকা এবং পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনকে ঘিরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সমাজকর্মী দীপায়ন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha