Friday, August 7, 2026
বাড়ি রাজ্য প্রধান শিক্ষিকাকে ঘুমে রেখে বিদ্যালয়ের সমস্ত গাছ কেটে ছাপ করলেন কাউন্সিলর, চরম ক্ষোভ বাড়ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে

প্রধান শিক্ষিকাকে ঘুমে রেখে বিদ্যালয়ের সমস্ত গাছ কেটে ছাপ করলেন কাউন্সিলর, চরম ক্ষোভ বাড়ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে

প্রধান শিক্ষিকাকে ঘুমে রেখে বিদ্যালয়ের সমস্ত গাছ কেটে ছাপ করলেন কাউন্সিলর, চরম ক্ষোভ বাড়ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ আগস্ট : প্রধান শিক্ষিকার অনুমতি ছাড়াই বিদ্যালয়ের সমস্ত গাছ কেটে আদ্ধশ্রাদ্ধ করল রাষ্ট্রবাদী কাউন্সিলর দীপা ভৌমিক। এই চরম অরাজকতা বিলোনিয়া জেবি স্কুলে। ফলে এই ছাত্রীদের প্রশ্ন তারা নিশ্বাস নেবে কিভাবে? অভিযোগ, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ গাছের কারণ দেখিয়ে স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগে কেটে সাফ করা হলো স্কুলের সমস্ত গাছ। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পালও এই ঘটনায় উদ্বিগ্ন।

 তার বক্তব্য, তিনি শুধু দুটো বিপজ্জনক গাছ, আর কিছু গাছের ডালপালা ছাঁটার কথা বলেছিলেন। তারপর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মহকুমা শাসক কার্যালয় থেকে এসে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়ে দেন সব গাছ কাটার জন্য তিনি বলেননি। দুটি গাছ কাটার জন্য বলা হয়েছে। পরবর্তী সময় প্রধান শিক্ষিকাকে না জানিয়ে সব গাছ কেটে ফেলল প্রশাসন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় অনুমতি পেয়ে নাকি গাছ কেটেছেন। এই ঘটনার পর বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেও চরম ক্ষোভ জন্মেছে।

তাদের প্রশ্ন কেন এভাবে গাছ কেটে নেওয়া হল। যে গাছ মানুষের জীবন বাচায় সেই গাছ এভাবে কেটে নেওয়ায় ছাত্রছাত্রী মহলে ব্যাপক উদ্বিগ্নতা ছড়িয়েছে। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বুঝে উঠতে পারছেন না কি কারণে কাউন্সিলর এভাবে গাছ কেটে দিলেন। অত্যন্ত মূল্যবান আগর গাছ, নিম গাছ, জাম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল। এই কাজগুলি কেটে নেওয়া আইনত অপরাধ হতে পারে বলে মনে করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সুশাসন জমানায় রাষ্ট্রবাদীরা ধরনের দুঃশাসন চালিয়ে যাচ্ছে বিভিন্ন দপ্তরে। কোন আইনি ব্যবস্থা নেওয়া হয় না তাদের বিরুদ্ধে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha