Tuesday, August 4, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যে অভিযান

মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যে অভিযান

মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যে অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট: মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পর প্রভু বাড়ির পুকুর সংলগ্ন এলাকায় নেশা বিরোধী অভিযান পূর্ব আগরতলা থানার ওসির। সোমবার প্রভু বাড়ির পুকুর সংস্কারের কাজ সরজমিনে পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান প্রভু বাড়ির পুকুরের পার সংলগ্ন এলাকায় ড্রাগসের ব্যবসা চলে।

এই বিষয়ে ওনার কাছে খবর রয়েছে। মুখ্যমন্ত্রী মহকুমা পুলিশ আধিকারিককে কড়া নির্দেশ দেন এই সকল ড্রাগসের ব্যবসা বন্ধ করার জন্য। বার্তা দেন ড্রাগসের ব্যবসার সাথে যারা যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। পুলিসকে স্পষ্ট বলেন ডিলে ঢালা ভাবে চললে হবে না। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর নড়েচড়ে বসে পূর্ব আগরতলা থানার পুলিশ। মঙ্গলবার পূর্ব আগরতলা থানার পুলিশ প্রভু বাড়ির পুকুর সংলগ্ন এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। প্রভু বাড়ির পুকুর সংলগ্ন বাড়ি ঘরেও তল্লাসি চালানো হয়। পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে এই অভিযান চলে। তবে এইদিনের নেশা বিরোধী অভিযানে বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha