Friday, July 31, 2026
বাড়ি রাজ্য প্রয়াত হলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের স্বামী

প্রয়াত হলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের স্বামী

প্রয়াত হলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই : বৃহস্পতিবার সকালে প্রয়াত হলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের স্বামী দিনেশ চন্দ্র সাহা। আগরতলা স্থিত বাড়িতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন তিনি। ঘটনার খবর পেয়ে প্রয়াত দিনেশ চন্দ্র সাহার বাড়িতে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের সাথে। গোটা ঘটনার বিষয়ে অবগত হন।

 তারপর মুখ্যমন্ত্রী প্রয়াত দিনেশ চন্দ্র সাহার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান প্রয়াত দিনেশ চন্দ্র সাহা একজন সজ্জন ব্যক্তি ছিলেন। শৃঙ্খলার মধ্যে তিনি দিন যাপন করতেন। দিনেশ চন্দ্র সাহার অকাল প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মুখ্যমন্ত্রী প্রয়াত দিনেশ চন্দ্র সাহার আত্মার সদ্গতি কামনা করেন। অপরদিকে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক খবর পেয়ে ছুটে গেছেন মুখ্য সচেতক কল্যাণী রায়ের বাসভবনে। শোক জ্ঞাপন করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha