বাড়িরাজ্যদ্রুত নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

দ্রুত নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : দ্রুত নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করার দাবিতে সোমবার টি.আর.বি.টি-র কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন চাকরি প্রত্যাশী টেট ওয়ান ও টেট টু উত্তীর্ণরা। তাদের বক্তব্য, ২০২৫ সালের এপ্রিল মাসে তারা টেট পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়। অথচ তাদের নিয়োগ করা হচ্ছে না।

কিন্তু তাদের আট মাস পর পিজিটি-র পরীক্ষা হয়ে শিক্ষক নিয়োগ হয়ে গেছে। বর্তমানে তারা টেট ওয়ান ও টেট টু উত্তীর্ণ রয়েছেন ১ হাজার ৮৫৬ জন। তাদের জন্য দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করে সকলকে একসঙ্গে নিয়োগ করার দাবি তুলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা দাবি করেন অবিলম্বে নিয়োগ করতে হবে তাদের। নাহলে তারা আন্দোলন জারি রাখবে। পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তারা আঙ্গুল তুলেন। তারা বলেন রাজ্যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। ৩৭০ টি বিদ্যালয়ের মধ্যে একজন করে শিক্ষক দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়গুলির মধ্যে চরম শিক্ষক সংকট সৃষ্টি হয়ে আছে। অথচ নিয়োগের কোন উদ্যোগ নেই সরকারের। অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করে তাদের নিয়োগ করার জন্য দাবি করেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য