বাড়িরাজ্যবেআইনিভাবে গড়ে তোলা মাংসের দোকান উচ্ছেদে নামল নিগম

বেআইনিভাবে গড়ে তোলা মাংসের দোকান উচ্ছেদে নামল নিগম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ জুন :শহরের মধ্যে শুরু হয়েছে বেআইনি মাংসের দোকান উচ্ছেদ। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে তারা। এবার তাদের বিরুদ্ধে অভিযানে নামল আগরতলা পুর নিগম। গত কয়েক বছরে আগরতলা শহরে মধ্যে বেআইনিভাবে সরকারি জমি দখল করে মাংসের দোকান গড়ে উঠেছে দিকে দিকে।

একইসঙ্গে প্রকাশ্যে মাংস বিক্রি করছেন তারা। আদালতের নির্দেশ মোতাবেক আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বহুবার মাংস বিক্রেতাদের অবগত করা হয়েছে। অথচ কোন নিয়মের তোয়াক্কা করছে না শহরের উপর বেআইনিভাবে গড়ে উঠা মাংস বিক্রেতারা। মঙ্গলবার দুপুরে আচমকা অভিযান চালায় আগরতলা পুর নিগমের টাস্কফোর্স।

রাজধানীর জয়নগর, আখাউড়া রোড, দুর্গা চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে বেআইনিভাবে মাংস বিক্রেতাদের দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয় নিগমের টাস্কফোর্স। বহু বছর ধরে তারা বেআইনিভাবে মাংস বিক্রি করে আসছিল। বিভিন্ন জায়গায় মাংস বিক্রেতারা নিগমের কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা এড়িয়ে দোকান ভেঙ্গে দেওয়া হয়। বলা হয় রাস্তায় পাশে সরকারি জমি দখল করে বেআইনিভাবে মাংস বিক্রি করতে পারবেন না তারা। তারপরেও যদি কেউ মাংস বিক্রি করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে নিগম। নিগমের এই কঠোর নির্দেশ আগামী দিন কতটা বজায় থাকবে সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, রাস্তার পাশে দোকানের মধ্যে যেভাবে পাঠা, শুকর এবং মোরগের মাংস কেটে প্রতিদিন বিক্রি করা হচ্ছে তাতে দৃশ্য দূষণ ঘটছে। বিদ্যালয়ে যাওয়া আসা করার সময় কচিকাঁচাদের নজরে আসছে বিষয়গুলি। এর প্রভাব পড়ছে তাদের মনে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য