স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ মে : গত কিছুদিন ধরে উদয়পুরে বিভিন্ন চুরির ঘটনায় মানুষ ব্যতিব্যস্ত। রবিবার রাধা কিশোর পুর থানায় মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় বলেন, গত ২২ মে উদয়পুর মাতাবাড়িতে তিনটি পেড়ার দোকানে পরপর চুরির ঘটনা ঘটে। এই ঘটনার পরের দিন দোকানের মালিকরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে।
শনিবার রাতে পুলিশ কাঁকড়াবন থেকে পিতা এবং পুত্রকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে আসে। পুলিশ অধিকারিক দেবাঞ্জলি রায় বলেন তিনটি দোকান থেকে ২৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করা হলে পিতা ও পুত্রকে গ্রেপ্তার করার পর তাদের বাড়ি থেকে ১৩ হাজার টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ বাবা এবং ছেলের নাম প্রকাশ করে নি। তাদের পাঁচ দিনের রিমান্ডে আদালতে তোলা হবে বলে জানান পুলিশ অধিকারিক।

