বাড়িরাজ্যদেশবাসী সংকটে : জিতেন্দ্র চৌধুরী

দেশবাসী সংকটে : জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে :ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের ১৩৭ তম জন্মদিন মঙ্গলবার। সিপিআইএম রাজ্য দপ্তরে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হল। এইদিন সিপিআইএম রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হো চিন মিনের ১৩৭ তম জন্মদিন মঙ্গলবার। অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিলেন। ১৯২০ সালে ফ্রান্স কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হন। জিতেন্দ্র চৌধুরী হো চি মিনের জীবনীর বিষয়ে তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, আজ ভারতবর্ষের ১৪০ কোটি মানুষ সংকটে। তাই ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিন, লেনিন তাদের দিশায় এগিয়ে যেতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য