স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ মে :পানীয় জলের দাবিতে কচুছড়া বাজারে রাস্তা অবরোধ করল আমজনতা। অভিযোগ হালাম পাড়ায় টানা পাঁচ-ছয় দিন ধরে জল মিলছে না। তাই ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, দ্রুত অপারেটর পরিবর্তন করে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করতে হবে। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এসডিও।
তারা জানান স্থানীয় পাম্প অপারেটরের ব্যর্থতার কারণে প্রায় দেড় শতাধিক পরিবার বিগত সপ্তাহ দিন ধরে হালাম পাড়া এলাকায় পানীয় জল থেকে বঞ্চিত। তার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় এলাকাবাসীরা আমবাসা কচুছড়া সড়ক অবরোধে বসে সকাল নয়টা নাগদ দীর্ঘ চার ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছান পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এসডিও বালা বেতু।
উনার আসার পর আরো দেড় ঘন্টা বাদে পাম্প অপারেটর ত্রিদিব দেববর্মাকে কারণ দর্শানো নোটিশ জারি করেন দপ্তরের এস ডি ও , এসডিও মহোদয়ের আশ্বাস পাওয়ার পর দীর্ঘ পাঁচ ঘন্টা পরে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় প্রমিলা বাহিনীরা। এলাকাবাসীর অভিযোগ দপ্তরের এসডিও ব্যর্থতার কারণে আজকে জনদুর্ভোগ । আগামী দিনে যাতে এলাকায় পানীয় জলের সমস্যা না হয় সেই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়। দপ্তরের এসডিও সঠিক সময়ে পদক্ষেপ যদি গ্রহণ করতেন তাহলে এই অবরোধ হতো না

