বাড়িরাজ্যমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল শুক্রবার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল শুক্রবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ মে : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৮ মে। বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ৩০ এপ্রিল। কিন্তু এই বছর এডিসি নির্বাচনের কারনে মাধ্যমিক ও উচ্চ মাধামিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনেকটা বিলম্ব হয়ে যায়।

যার কারনে পরীক্ষার ফলাফল ৩০ এপ্রিল প্রকাশ করা সম্ভব হয় নি এই বছর। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে অবশেষে এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি সেরে নেয়। ৮ মে শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মিলনায়তনে দুপুর ১২ টায় সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী। সাথে উপস্থিত থাকবেন পর্ষদের অন্যান্য আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য