Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন রামপদ জমাতিয়া

অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন রামপদ জমাতিয়া

অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন রামপদ জমাতিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ :   টিটিএএডিসি নির্বাচনের আগে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি অধ্যক্ষের আসনে বসেছেন। বুধবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের জন্য দিন ধার্য করা হয়। এইদিন অধিবেশনের শুরুতে অধ্যক্ষ হিসাবে বিধায়ক রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী শুল্কা চরন নোয়াতিয়া সহ অন্যান্যরা।

কিন্তু অধ্যক্ষ নির্বাচনে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় রামপদ জমাতিয়া বিনাপ্রতিদ্বন্দ্বীতায় অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন। রাম পদ জমাতিয়া ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আশা ব্যক্ত করেন রাম পদ জমাতিয়া অধ্যক্ষের চেয়ারের মর্যাদা রক্ষা করে নিজের দায়িত্ব পালন করবেন। পরবর্তী সময় অধ্যক্ষ রামপদ জমাতিয়া নিজের কক্ষে যান। তাঁকে শুভেচ্ছা জানান বিধানসভার অন্যান্য সদস্যরাও। নিরপেক্ষভাবে বিধানসভার দায়িত্ব পালন করবে বলে আশাবাদী বিরোধীদলগুলি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha