Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য লেইক চৌমুহনী বাজারে প্রশাসন অভিযান চালায়

লেইক চৌমুহনী বাজারে প্রশাসন অভিযান চালায়

লেইক চৌমুহনী বাজারে প্রশাসন অভিযান চালায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা   ১১ মার্চ :  ভেজাল খাবারের রমরমা আগরতলা শহরের বাজারগুলি। বুধবার রাজধানীর লেইক চৌমুহনী বাজারে প্রশাসন অভিযান চালায়। সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে চালানো হয় এই অভিযান। এইদিন অভিযান কালে মাছ বাজার, মুদি দোকান, বিভিন্ন  খাবারের দোকান সহ হার্ডওয়ার ও ফল দোকান গুলিতে হানা দেন প্রশাসনিক আধিকারিকরা। ফরমালিন যুক্ত মাছ বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মাছের স্যাম্পল, ওজন মাপার মেশিন, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ফলের জুস, ও খাবারের দোকানগুলি থেকে বিভিন্ন খাবার বাজেয়াপ্ত করা হয় এইদিন। এইদিন একাধিক ব্যবসায়ীকে জরিমানাও করা হয়।

 সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দ্বীপরাজ রায় জানান এইদিনের অভিযানে খাদ্য দপ্তর এবং ওজন ও পরিমাণ দপ্তরের আধিকারিকরাও ছিলেন। মূলত ওজন পরিমাপের মেশিন গুলি এইদিন পরীক্ষা করে দেখা হয়েছে। কিছু ওজন পরিমাপের মেশিন এইদিন বাজেয়াপ্ত করা হয়েছে। কিছু ফলের নমুনাও সংগ্রহ করা হয়েছে। একবার ব্যবহার যোগ্য প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। এবং কিছু দোকানদারকে জরিমানা করা হয়েছে। আগামিদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha