Tuesday, March 10, 2026
বাড়িরাজ্যনিয়োগ প্রক্রিয়া নিয়ে তালবাহানা পুর পরিষদের

নিয়োগ প্রক্রিয়া নিয়ে তালবাহানা পুর পরিষদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা   ১০ মার্চ : গত কয়েক মাস আগে খোয়াই পুর পরিষদের অন্তর্গত পাঁচটি ওয়ার্ড সেক্রেটারি পদের জন্য সরকারিভাবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আহবান করা হয়েছিল। যথারীতি এই পদ গুলোর জন্য সারা রাজ্য থেকে ৫০০ উপর চাকরি পদপ্রার্থী পরীক্ষায় বসেন। যথারীতি লিখিত এবং মৌখিক পরীক্ষা সম্পূর্ণভাবে সমাপ্ত হওয়ার পর নির্ধারিত পাঁচজন চূড়ান্ত ভাবে সফল হওয়ার পর বিগত তিন মাস ধরে তারা নিয়োগ পত্র পাচ্ছে না তারা।

তাই মঙ্গলবার দুপুর একটার নাগাদ খোয়াই পুর পরিষদের যায়। খোয়াইতে কর্মরত সাংবাদিকদের কাছে এই বিষয়টি তুলে ধরেন।  দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তারা। তাদের চাকুরির অফার লেটার আদো তারা পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে মনে। তাদের দাবি নির্ধারিত পদ গুলি পূরণের জন্য খোয়াই পুর পরিষদ যেন দ্রুত স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করে। এদিকে প্রশ্ন উঠছে, আসলে পেছনে কি রহস্য রয়েছে যে স্বচ্ছতা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাল বিলম্ব করছে নিয়োগ প্রক্রিয়ার বোর্ড।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য