বাড়িরাজ্যফিল্মি কায়দায় ছিনতাই কান্ডের ঘটনায় দুজন গ্রেফতার

ফিল্মি কায়দায় ছিনতাই কান্ডের ঘটনায় দুজন গ্রেফতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : গত ২৫ শে ফেব্রুয়ারি রাজধানীর নতুন নগর কাঠালতলী এলাকায় ফিল্মি কায়দায় ছিনতাই কান্ডের ঘটনায় দুজন গ্রেফতার। ধৃত দুজনের নাম রিকি সিং এবং অঙ্কুর চক্রবর্তী। এয়ারপোর্ট থানার ওসি জানান আলামিন নামে একজনের কাছ থেকে অভিযোগ নিয়ে পুলিশ তাদের আটক করেছে। শনিবার তাদের আদালতে তোলা হবে। পুলিশ তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন সহ ছিনতাই কাণ্ডে ব্যবহৃত গাড়িটি আটক করেছে। গাড়িটির ভেতরে একাধিক নম্বর প্লেট পাওয়া গেছে।

অথচ গাড়ির সামনে পেছনে কোন নম্বর প্লেট লাগানো নেই। পুলিশ ধারনা করছে গাড়িটির মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নম্বর প্লেট লাগিয়ে ছিনতাইয়ের মতো অপরাধমূলক বিভিন্ন কার্যকলাপ সংঘটিত করে গোটা চক্রটি। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সোনামুড়া থেকে বিমানযাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে আসার সময় দুষ্কৃতীরা গাড়িটি আটকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে গাড়ির চালক ও সাত জন যাত্রীকে বেধড়ক মারধর করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। পরে কোনভাবে দুষ্কৃতীদের কবল থেকে মুক্ত হয়ে চালক ও যাত্রীরা এয়ারপোর্ট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য