স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এক বাইক র্যা লির আয়োজন করা হয়। রাজধানীর অরুন্ধতীনগরস্থিত পুলিশ মাঠে এইদিন বাইক র্যা লির সূচনা করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক জি.কে রাও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এইদিন বাইক র্যাদলির উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক বলেন এইদিনের বাইক র্যারলির আয়োজন করা হয়েছে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে।
২০২৫ সালের মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার ২০২৪ সালের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। এদিকে ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজ্য পুলিশের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শত বার্ষিকী ভবনে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেন রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক অনুরাগ সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্য পুলিশের মহা নির্দেশক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ছাত্র-ছাত্রীদের মধ্যে আইন সচেতনতা করার জন্যই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পুলিশ সপ্তাহ উপলক্ষে।

