বাড়িরাজ্যআগরতলায় ভিআইপি রোডে যাত্রীদের ওপর হামলা, টাকাপয়সা ও মোবাইল ছিনতাই

আগরতলায় ভিআইপি রোডে যাত্রীদের ওপর হামলা, টাকাপয়সা ও মোবাইল ছিনতাই

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : আবারও শিরোনামে সংলগ্ন ভিআইপি রোড। বুধবার এয়ারপোর্ট থানাধীন কাঁঠালতলি এলাকায় একদল দুষ্কৃতীর বিরুদ্ধে যাত্রীবাহী একটি ইকো গাড়ি আটক করে ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, সোনামুড়া থেকে বিমানযাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে আসার সময় দুষ্কৃতীরা গাড়িটি আটকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে গাড়ির চালক ও যাত্রীদের বেধড়ক মারধর করা হয় এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

পরে কোনওভাবে দুষ্কৃতীদের কবল থেকে মুক্ত হয়ে চালক ও যাত্রীরা এয়ারপোর্ট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সংবাদমাধ্যমের কাছে তারা জানান, পরিকল্পিতভাবেই গাড়ি আটকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটানো হয়।

এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য