স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ ফেব্রুয়ারি : রাজ্য সফরে এসে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এইবারের বাজেটের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় নগর ও আরবান মন্ত্রকের প্রতিমন্ত্রী তোখান সাহু।
গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২০২৬ -২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন। এই বাজেট ঐতিহাসিক বাজেট। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী তোখান সাহু। তিনি বলেন এই বাজেট ২০৪৭ সালের বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে পেশ করেছেন অর্থমন্ত্রী। এই বাজেটে আত্মনির্ভরতার দিকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি আরো বলেন এই বাজেটের মাধ্যমে বড় মাত্রায় উপকৃত হবে দেশের যুবকরা। পাশাপাশি এই বাজেটে আধুনিক প্রযুক্তির দিকে বিশেষ করতে দেওয়া হয়েছে।
যাতে দেশ আরো এগিয়ে যেতে পারে বলে অভিমত ব্যক্ত করুন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বিগত ১২ বছরে ভারতের অর্থনীতিতে গতি এসেছে। বিগত সরকারের তুলনায় বর্তমান সরকারের সময় দেশের বাজেট প্রায় দ্বিগুণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বক্তব্য অনুযায়ী উত্তর-পূর্বাঞ্চল দেশের উন্নয়নের ইঞ্জিন। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে রেল যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে এইবারের বাজেটে প্রায় ১১ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোদী সরকার সর্বদা জন কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এইবারের বাজেটে আধ্যাত্মিক পর্যটনের কথা মাথায় রেখে বৌদ্ধ সার্কিটের ঘোষণা দেওয়া হয়েছে। এতে স্থানীয় অর্থ ব্যবস্থা মজবুত হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা।

