বাড়িরাজ্যক্রিটিক্যাল কেয়ার ব্লকের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

ক্রিটিক্যাল কেয়ার ব্লকের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জানুয়ারি:  ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আরও এক বড় ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ধলাই জেলা হাসপাতালে PM-ABHIM-এর অধীন ৫০ শয্যাবিশিষ্ট একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের অনুমোদন দিয়েছে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৩.৭৫ কোটি টাকা।

এর দ্বারা জেলা পর্যায়ে ট্রমা কেয়ার, হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থা এবং অন্যান্য গুরুতর অসুস্থতার চিকিৎসা পরিষেবা মিলবে। তবে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের এটি অন্যতম একটি ধাপ হবে বলে মনে করছে রাজ্যবাসী। বিশেষ করে গুরুতর রোগ গুলির জন্য রাজ্যের মানুষের বহু অর্থ ব্যয় করে এবং বাড়িঘর সর্বস্ব বিক্রি করে এখনো রাজ্যের বাইরে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য। এই হাসপাতাল দ্বারা পরিষেবার মান আরো বেশি উন্নত হবে। রাজ্যের বাইরে রোগীর রেফার করার প্রবণতাও অনেকটা কমবে বলে মনে করছে রাজ্যবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য