Tuesday, February 3, 2026
বাড়িরাজ্যএক পরিবারের যন্ত্রণায় থানার দারস্থ এলাকাবাসী

এক পরিবারের যন্ত্রণায় থানার দারস্থ এলাকাবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ জানুয়ারি :ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে দ্বারস্থ হল রাম নগর ফাঁড়ির। এলাকাবাসীর অভিযোগ এলাকার একই পরিবারের সঞ্জু দাস, বুলু দাস, রুপালী মিত্র ও রোজী দেবীর তাণ্ডবে তারা অতিষ্ঠ। অভিযুক্তরা প্রায় প্রতিদিন রাতে নেসাগ্রস্ত অবস্থায় এলাকার বিভিন্ন বাড়িতে হামলা চালায়। এলাকাবাসিরা জানান তারা স্থানীয় ক্লাবের দ্বারস্থ হয়েছিলেন।

 কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। অভিযুক্তদের তাণ্ডবে এলাকার বাসিন্দাদের বাড়িঘরে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। অভিযুক্তরা কোন সময় কার বাড়িতে হামলা চালায় তার ঠিক নেই। তাই মঙ্গলবার রাতে এলাকাবাসিরা নিরুপায় হয়ে রাম নগর ফাঁড়ি থানার দ্বারস্থ হয়। একই সাথে এলাকাবাসিরা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান তারা যেন এলাকায় শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য