Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য আন্তর্জাতিক স্তরে ভারত নিয়ে একটা ভুল বার্তা দিচ্ছে সরকার : মানিক সরকার

আন্তর্জাতিক স্তরে ভারত নিয়ে একটা ভুল বার্তা দিচ্ছে সরকার : মানিক সরকার

আন্তর্জাতিক স্তরে ভারত নিয়ে একটা ভুল বার্তা দিচ্ছে সরকার : মানিক সরকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি : ভেনেজ়ুয়েলায় ঢুকে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করেছে আমেরিকান বাহিনী। এর প্রতিবাদে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয় আগরতলা শহরে। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সভার শুরু হওয়ার আগে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। বিক্ষোভ সভায় প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রেখে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের কার্যকলাপে গোটা বিশ্বে নিদ্রা ঝড় বইছে। কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারত এখন পর্যন্ত মুখ খুলেনি। যার ফলে আন্তর্জাতিক স্তরে ভারত নিয়ে একটা ভুল বার্তা যাচ্ছে। অবিলম্বে ইতিবাচক ভূমিকা নিয়ে ভারতকে তীব্র নিন্দা জানানোর প্রয়োজন। এমনটাই দাবি করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করেছে সি পি আই, এ আই ওয়াই এফ এবং এ আই এস এফ। সি পি আই রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে আমেরিকার ভূমিকার তীব্র প্রতিবাদ জানান দলের নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha