Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যকংগ্রেসের বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ

কংগ্রেসের বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জানুয়ারি : মন রেগায় গান্ধীজীর পরিচয় মুছে দিয়ে মোদি সরকার গান্ধীজীর উত্তরাধিকার এবং শ্রমিকদের অধিকার উভয়কেই আক্রমণ করেছে। এমনটাই অভিযোগ তুলে সরব হলো কংগ্রেস। শুক্রবার প্রদেশ ও সংঘটিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিল থেকে নেতৃত্ব জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পর কাঠামো পরিবর্তন করে ১২৫ দিনের কাজের গ্যারান্টি ও নতুন নামকরণ করে কেন্দ্রীয় সরকার। যার বর্তমান নাম দেওয়া হয়েছে “বিকশিত ভারত জি রাম জি।  “নাম বদল”-এর এই কৌশলের বিরুদ্ধে বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস বিক্ষোভ করে চলেছে। শুক্রবার প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠন অসংগঠিত কংগ্রেস একটি বিক্ষোভ মিছিল বের করে।

তারা প্রদেশ কংগ্রেস ভবন থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউজ গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করতে রওনা হলে পুলিশ মিছিলটি মাঝ রাস্তায় আটকে দেয়। রাজধানীর বুদ্ধমন্দির এলাকায় যাওয়া মারতেই মিছিল রুখে দেয় পুলিশ প্রশাসন। তারপর সেখানেই বিলের কপি পুড়িয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র প্রতিবাদ জানান কংগ্রেসের প্রতিনিধিরা। তাদের বক্তব্য, গোটা দেশের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও এই প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করছে কংগ্রেস। তারা জানান মন রেগা প্রকল্প ইউপি সরকারের সময় চালু হয়েছে। তিনি আরো বলেন, রেগা প্রকল্পের কাজ গরীব মানুষের জন্য একটা স্থায়ী কাজ বলে মনে করা হতো এতদিন। এখন সরকার নতুন করে নিয়ম লাগু করেছে। যার ফলে সরকারের কাজ প্রদান করা কোনো বাধ্যতামূলক বিষয় নয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য