স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ ডিসেম্বর : গাড়ি ভাড়া করে পাঁচ যুবক মিলে গাড়ি চালককে বেধড়ক মারধর করেন। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় আটক তিনজন। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার প্রশান্ত সাহা গাড়ি রিজার্ভ করেছিল ৫ যুবক উদয়পুর ও ছবিমুড়ায় পিকনিকে যাওয়ার জন্য।
সেখান থেকে আসার সময় গান্ধীগ্রাম রবি শংকর স্কুল সংলগ্ন এলাকায় আসতেই চালককে তারা বেধড়ক মারধর করেন এবং চালকের কাছ থেকে স্বর্ণালংকার সহ অন্যান্যরা সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। শেষ পর্যন্ত গাড়ি চালক পুলিশকে খবর দিলে পুলিশ এসে তিনজনকে আটক করতে সক্ষম হয়। মঙ্গলবার গাড়ি চালক অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। থানার ওসি জানান, গাড়ি চালকের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় অভিযুক্তরা তাকে মারধর করেছে। সেই অভিযোগের নিরিখে মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

