Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ ডিসেম্বর :  আবারও বড়সড় সাফল্য পেল কলমচৌড়া থানার পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ অরুপ দেববর্মার নেতৃত্বে বক্সনগর ফরেস্ট অফিস সংলগ্ন লোহার গেট দিয়ে প্রবেশ করে গভীর জঙ্গলে অবস্থিত একটি বিশাল গাঁজা বাগান চিহ্নিত করে অভিযান চালানো হয়। এই গাঁজা বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন কলমচৌড়া থানার পুলিশ, টি.এস.আর জওয়ান, বক্সনগর বন দপ্তরের কর্মীরা এবং ৪৯ নম্বর ব্যাটালিয়ন বক্সনগর বিএসএফ জওয়ানরা।

 প্রায় ১২ হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তী সময়ে গাঁজা গাছগুলি কেটে একত্রিত করে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে নষ্ট করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আর কিছুদিনের মধ্যেই এই গাঁজা গাছগুলিতে ফলন আসার কথা ছিল। ফলন ঘরে তোলার আগেই পুলিশের হানায় সর্বস্বান্ত হয়ে পড়ে গাঁজা চাষিরা। অভিযানের সময় পুলিশ কয়েকটি গাঁজা গাছ মূলসহ বস্তাবন্দি করে থানায় নিয়ে যায়।

এই গাঁজা গাছগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং তদন্তক্রমে সংশ্লিষ্ট জমির মালিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ। কলমচৌড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও গাঁজা ও মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য