Wednesday, January 14, 2026
বাড়িরাজ্যগন অবস্থান অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের

গন অবস্থান অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : কংগ্রেস ভবনের সামনে গন অবস্থান অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের। ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণঅবস্থানে বসে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। গন অবস্থানের পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীন কর্মরত ডিডিটি কর্মীরা বছরের মাত্র ৫ মাস কাজ পেয়ে থাকে। যার ফলে তাদের পক্ষে তাদের পরিবার পরিজনদের ভরণ পোষণ এবং একটা স্বাভাবিক জীবন যাপন অসাধ্য হয়ে পড়েছে।

তাছাড়া রাজ্যের রেগা শ্রমিকরাও দিন দিন প্রতারিত হচ্ছে। যেখানে তাদের দৈনিক মজুরি বৃদ্ধি করার কথা ছিল এবং তাদের বছরে ন্যূনতম ২০০ দিনের কাজ দেওয়ার কথা ছিল তার ধারে কাছেও বর্তমান সরকার নেই। ফলে রাজ্যের রেগা শ্রমিকদের অত্যন্ত আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে জীবন যাপন করতে হচ্ছে। রাজ্যের মিড ডে মিল এবং আশা কর্মীদের এখনো পর্যন্ত নিয়মিত করণ করা হয়নি। প্রতিশ্রুতি ছিল রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে রাজ্যের সকল স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরন করা হবে। সেই ক্ষেত্রে মিড ডে মিল এবং আশা কর্মীদেরও নিয়মিতকরন করা হবে। অথচ সরকার গঠনের এত বছর পরেও আশা কর্মীদের এবং মিড ডে মিল কর্মীদের নিয়মিতকরন করা হয়নি। তাই তাদের নিয়মিতকরন সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিনের গন অবস্থান সংগঠিত করা হয়। এইদিনের গণ অবস্থানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় সাহা, কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য