Saturday, December 13, 2025
বাড়িরাজ্যদুর্গা বাড়িতে শুরু হয়েছে কাত্যায়নী পূজা

দুর্গা বাড়িতে শুরু হয়েছে কাত্যায়নী পূজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : দুর্গা বাড়িতে শুরু হয়েছে কাত্যায়নী পূজা। কাত্যায়নী হলেন দেবী দুর্গার ষষ্ঠ রূপ। তিনদিন ব্যাপী পূজিত হয় মা কাত্যায়নী। প্রথম দিবস পূজা, দ্বিতীয় দিবস পূজা ও তৃতীয় দিবস পূজা হয় মায়ের, তারপর দশমী হয়।

কার্তিক মাসের শেষ দিন অধিবাস এবং পহেলা অগ্রহায়ন থেকে শুরু হয় এই পূজা। আজ প্রথম দিবস পূজা অনুষ্ঠিত হয় দূর্গা বাড়িতে। এ বিষয়ে বিস্তারিত জানান পুরোহিত। তিনি জানান, কাত্যায়নী পূজার কোন তিথি হয় না। প্রতি বছর অগ্রাহায়নের ১ তারিখ থেকে এই পূজা হয়। আগামী শুক্রবার হবে দশমী। মঙ্গলবার সকাল থেকে বহু ভক্ত দুর্গা বাড়িতে এসে পরিবারের মঙ্গল কামনা করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য